
লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোছাইন মেহেদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মোহাম্মদ আলমগীর, বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব সরওয়ার আকতার, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সহ-সভাপতি নুরুল আলম কোম্পানি ও প্রাইম লাইফ ইনসুরেন্স লোহাগাড়া শাখার ইনচার্জ তারেক বিন কবির।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ ফারুক, লোহাগাড়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন, হাফেজ মুসা তোরাঈন, মাস্টার মহররম মিয়া ও কবি মোহাম্মদ সোলাইমান প্রমুখ।
Lohagaranews24 Your Trusted News Partner