ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় টপসয়েল কাটায় এক্সেভেটর ও ডাম্পট্রাক জব্দ

লোহাগাড়ায় টপসয়েল কাটায় এক্সেভেটর ও ডাম্পট্রাক জব্দ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান চালিয়ে এক্সেভেটর ও ডাম্পট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, কৃষিজমির টপসয়েল কাটার খবরে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান চৌধুরী পাড়া ও সুখছড়ি কালী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি ডাম্পট্রাক ও ২টি এক্সেভেটর জব্দ হয়।

অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থলে থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!