
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের বিবিসি নামে এক ইটাভাটার মাটির স্তুপের পাশে তার মরদেহ পাওয়া যায়। অজ্ঞাত নারীর আনুমানিক বয়স ৭০ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ইটভাটার মাটির স্তুপের পাশে এক নারী মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহের পায়ে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত নারী মানসিক প্রতিবন্ধী ছিল।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর মরদেহের সুরতহাল লিপিবদ্ধ করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Lohagaranews24 Your Trusted News Partner