
নিউজ ডেক্স: নিখোঁজের ১৪ দিন পর কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের মরদেহ তার নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ পাওয়া যায়।

জানা যায়, শিক্ষক মোহাম্মদ আরিফের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম মাস্টার বজল আহমদের ছেলে। গত ২৯ সেপ্টেম্বর অহরণের পর থেকে বিভিন্ন মাধ্যমে তার পরিবার থেকে মুক্তিপণ দাবি করা হয়।
শিক্ষক আরিফের ছোট ভাই রিয়াদ জানান, গত মাসের ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তার বড় ভাই পেকুয়া সদরের চৌমুহনীতে অবস্থান করেছিলেন। সেখান থেকে তিনি নিখোঁজ রয়েছে। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ না পাওয়ায় থানায় পরিবারের পক্ষ থেকে মামলাও দায়ের করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, খবর পেয়ে পরিত্যক্ত পুকুর থেকে শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করার জন্য পুলিশ কাজ করছে।
Lohagaranews24 Your Trusted News Partner