
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নাশকতা মামলায় সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের খান মোহাম্মদ সিকদার পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। আবদুল আজিজ ওই এলাকার মৃত আবদুর রহমানের পুত্র।

জানা যায়, ২০১৩ সালের জামায়াত-শিবিরের একটি নাশকতা মামলায় তার সাজা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর সাজাপ্রাপ্ত আসামি আজিজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গ্রেপ্তার আবদুল আজিজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner