
নিউজ ডেক্স : সাতকানিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার দুই যুবক হলেন- আব্দুল রাজ্জাক (২৫) ও মো. তৌহিদুল ইসলাম (১৯)।
সাতকানিয়া থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়ারেছ জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরানি হাটের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাড়ই মোটর ওয়ার্কসপের সামনে থেকে একটি মিনি ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর রোববার দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner