
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় সাত বছরের এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বায়তুশ শরফ পাড়ায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী শিশুর মামা মো. আইয়ুব।
ভুক্তভোগী শিশুর মামা মো. আইয়ুব জানান, দীর্ঘদিন ধরে তার ভাগ্নিকে স্থানীয় বখাটে যুবক আবদুর রহিম (৩২) যৌন নির্যাতন করে আসছে। এ ব্যাপারে শিশুটিকে মুখ না খুলতে বিভিন্নভাবে ভয় দেখানো হতো। কয়েক দিন আগে স্থানীয় ও প্রতিবেশি ওই যুবক চিপসের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নেয়। এরপর শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। শিশুটির স্পর্শকাতর অংশে ছিড়ে যায় এবং রক্তক্ষরণ হতে থাকে।

পরিবার উপায় না দেখে জাতীয় সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশের সহায়তা চায়। পরে লোহাগাড়া থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কিন্তু শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে যুবক আবদুর রহিম পলাতক রয়েছেন। তাই এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল জানান, যৌন হয়রানির শিকার এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। মহিলা চিকিৎসক দ্বারা চেকআপ করে তার শরীরের স্পর্শকাতর জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, শিশু নির্যাতনের বিষয়টি অমানবিক। এ ব্যাপারে আইনানুগ ব্যব্যস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner