
লোহাগাড়ায় ‘চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ টুর্ণামেন্ট’র উদ্বোধনী খেলা আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
উপজেলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠেয় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি এহছানুল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে চকরিয়া শেখ জামাল ফুটবল ক্লাব বনাম সাতকানিয়া ছমদর পাড়া ফুটবল একাডেমী। -প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner