
নিউজ ডেক্স : খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে চারজন বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে ও একজন গতকাল মঙ্গলবার গভীর রাতে মারা যান। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

নিহতরা হলেন নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেনজিৎ দাস (২৯), তার বড় ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসার রাজাপুর এলাকার পরিমল।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর ও ডা. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner