
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৩ মে সোমবার রাত ৮টায় এ লাশ উদ্ধার করা হয়। নিহত অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বৎসর বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই আবু বক্কর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তিনি জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, গত ১০ মাস পূর্ব থেকে ওই অজ্ঞাত ব্যক্তিকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিল। ওই ব্যক্তি শুধু হিন্দি ও ইংরেজী কথা বলত। বাংলা বলতে পারতো না। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের অভিমত।
Lohagaranews24 Your Trusted News Partner