
নিউজ ডেক্স : শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর রামপুরায় এ ঘটনা ঘটে।
হিরো আলমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শুটিং করার সময় তার হাতে রড ঢুকে যায়। তাৎক্ষণিক রাজধানীর বনশ্রী ফরায়েজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্য হাসপাতালে ভর্তির হবে বলেও তিনি জানান।

Lohagaranews24 Your Trusted News Partner