
লোহাগাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। গত ২১ জুলাই শনিবার সন্ধ্যা ৬টায় বটতলী মোটর ষ্টেশনের একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দৈনিক পূর্বদেশ প্রতিনিধি আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য দৈনিক পূর্বকোণ প্রতিনিধি এমএম আহমদ মনির, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাষ্টার সিরাজুল ইসলাম, দৈনিক প্রথম আলোর সাবেক প্রতিনিধি অধ্যাপক পুষ্পেন চৌধুরী ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি সাইফুল্লাহ চৌধুরী।

সভায় ক্লাবের সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম রসূলের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়। নতুন সদস্য অর্ন্তভূক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও আগামী এক মাসের মধ্যে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে এমএম আহমদ মনিরকে আহ্বায়ক, আবুল কালাম আজাদকে সদস্য সচিব ও অধ্যাপক পুষ্পেন চৌধুরীকে সদস্য মনোনীত করা হয়।
-খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner