
নিউজ ডেক্স : সাতকানিয়ায় সাবেক স্বামীর দা’র কোপে স্কুল শিক্ষিকার মাথায় গুরতর আহত করার সংবাদ পাওয়া গেছে। শিক্ষিকার নাম ওয়াকিয়াতুল জান্নাত জুবলি (৩৫)। গত ১৪ অক্টোবর শনিবার বিকাল চারটায় উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। একইদিন সাতকানিয়া থানা পুলিশ ঘাতক আতাউলকে আটক করতে সক্ষম হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০৬ সালে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত সামছুল ইসলামের পুত্রে সাথে চরতীর দুরদুরীর মধ্যমপাড়ার নজির আহমদের মেয়ের বিয়ে হয়। তাদের ঘরে ৩ পুত্র সন্তান জন্ম দেয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হয়ে আসায় গত কিছুদিন পূর্বে আদালতের মাধ্যমে স্বামীকে স্ত্রী তালাক দেয়। এর পর থেকে দুরদুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছেন আতাউল । শিক্ষিকাকে প্রাণে মারার হুমকি দেয়ায় ১০ অক্টোবর আতাউলের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দেন।

শিক্ষিকার ভাই জাহাঙ্গীর আলম জানান, শনিবার বিকাল ৪টায় আমার বোন স্কুল থেকে বাড়ীতে যাওয়ার পথে আতাউল রাস্তায় দাঁড় করিয়ে তার বিরুদ্ধে থানায় কেন অভিযোগ করেছেন বলে দা দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেই চমেকে জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
সাতকানিয়া সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কয়েকঘন্টা পর আতাউলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner