
_____ফিরোজা সামাদ _____
তুমি সেই বুনোফুল,
যার সুবাস নিরন্তর সুগন্ধি ছড়ায়
মনের অাঙিনায়,
সবার অগোচরে প’ড়ে নেই তোমায়
অামার সুবিন্যস্ত কবরীতে,
অামি পথের ধুলায় পা ফেলে ফেলে
স্বপ্নে বিভোর থাকি স্বর্গের অাশে,
পথের ধুলো অামার মখমলের গালিচা !!

সে পথ ধরে অামি হেঁটে যাই যুগান্তরে,
একমুঠো বিরহ অামার জীবনে….
ভালোবাসার শতোকোটি পাহাড় হয়ে
সামনে দাড়িয়ে থাকে অনুক্ষণ ,
অার বিমুগ্ধ পৃথিবী তাকিয়ে দেখে
তার মায়াভরা দু’নয়ন !!
Lohagaranews24 Your Trusted News Partner