
নিউজ ডেক্স : মিয়ানমারে সহিংস ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নারীসহ আরও ৩ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে স্বজনদের মাধ্যমে তারা চমেক হাসপাতালে ভর্তি হন।
তারা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু এলাকার আনু মিয়ার ছেলে আবুল কাসেম (৮০), মোহাম্মদ ইউনুসের স্ত্রী তাসলিমা (৩০) ও আবদুল মালেকের ছেলে মো. আবদুল্লাহ (২২)।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের নায়েক আমির হোসেন জানান, শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ নারী ও বৃদ্ধসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ২৫, ২৬ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner