
নিউজ ডেক্স : ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। জাগো নিউজ
তিনি বলেন, ‘হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে ডিবির গুলশান বিভাগ। তাকে পুরোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

Lohagaranews24 Your Trusted News Partner