
এলনিউজ২৪ডটকম : স্বামী কারাগারে থাকা সুবাধে তিন শিশুকে রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গেছেন স্ত্রী উম্মে হাফসা (৩০)। অবুঝ শিশুরা মা-বাবাকে কাছে না পেয়ে সবসময় কান্নাকাটি করছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না। এতে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। তারা এখন অসুস্থ নানীর আশ্রয়ে রয়েছে। শিশুরা এখন তাদের বাবাকে কাছে পেতে চান।
কারাবন্দি স্বামীর নাম শাহাদত হোসেন (৩৯)। তিনি লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী বাগিচার পাড়ার মৃত কবির আহমদের পুত্র। স্ত্রী উম্মে হাফসা কক্সবাজার সদর ২নং ওয়ার্ডের ঝিলংজা দক্ষিণ ডিককুল ঘোনার পাড়ার মোহাম্মদ শরীফের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৪ সালে ইসলামি শরীয়ত মোতাবেক পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের সুখের দাম্পত্য জীবনে ৭ বৎসরের এক পুত্র, ৫ ও ২ বৎসরের দুই কন্যা রয়েছে। আমিরাবাদ ইউনিয়নে বার আউলিয়া কলেজের সামনে এক ভাড়া বাসায় বসবাস করতেন তারা। প্রায় দেড় বছর পূর্বে একটি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার হন শাহাদত হোসেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। তার একটি যাত্রীবাহী বাস আছে। শাহাদত হোসেন গ্রেপ্তারের পরও সেটার উর্পাজিত অর্থ দিয়ে স্ত্রী-সন্তানেরা জীবিকা নির্বাহ করতেন। এ সময় উম্মে হাফসা বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

শিশুর নানী মমজুরা বেগম জানান, গত ২২ মার্চ নাতিদের নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যায় মেয়ে উম্মে হাফসা। সেখানে নাতিদের রেখে কোথাও পালিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করা হয়। তিন দিন পর মেয়ে ফোনে জানায় তাকে যেন খোঁজাখুঁজি না করে। সে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেছে বলে জানায়। এসব কথা বলার সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। বৃদ্ধা বয়সে অসুস্থ শরীর নিয়ে নাতিদের কিভাবে দেখভাল করবেন সেই চিন্তায় আছেন।
এ ঘটনার ব্যাপারে গত ২৬ মার্চ কারাবন্দি শাহাদত হোসেনের বড় ভাই বেলাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম আদালতে সাধারণ ডায়েরী করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner