
এলনিউজ২৪ডটকম : সৌদিয়া আরবের মক্কার কাকিয়া এলাকায় করোনার উপসর্গ নিয়ে লোহাগাড়ার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নিহত মুজিবুর রহমান (৪৮) লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মিয়াজী পাড়ার বাসিন্দা ।
জানা যায়, কয়েকদিন দিন যাবত সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। শুক্রবার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া বাসার লোকজন তাকে মক্কার আল হেরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Lohagaranews24 Your Trusted News Partner