
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম আদালতে মামলার হাজিরা দিতে যাবার পথে লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন কক্সবাজার- ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি।
এ সময় তাঁর পাজেরো গাড়ির সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় কেউ হতাহত না হলেও সাবেক সাংসদের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।

সাবেক সাংসদের গাড়ি চালক মো. নন্না মিয়া জানান, সাবেক সাংসদ আবদুর রহমান বদিকে নিয়ে মামলার হাজিরা দিতে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীতমুখী একটি বিস্কুট কোম্পানীর কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে পাজেরো গাড়ির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। পরে সাবেক সাংসদ আবদুর রহমান বদি অন্য একটি গাড়ি নিয়ে চট্টগ্রাম শহরে চলে যান।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন আরফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ডভ্যাটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner