
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মাইজ পাড়া এলাকায় অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১০ ফেব্রুয়ারী দিনগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবী।
ক্ষতিগ্রস্থরা হলেন নুরুল ইসলাম, আমির হোসেন, মোহাম্মদ ইমরান ও বেলাল উদ্দিন।

স্থানীয়রা জানান, নুরুল ইসলামের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থদের শৌরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার ষ্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়।
হতদরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন।
Lohagaranews24 Your Trusted News Partner