
নিউজ ডেক্স : সাতকানিয়ায় দুর্বৃত্তের হামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে একটি রিসোর্টে এলডিপি’র পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের।
প্রধান অতিথি অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে বিকেল সাড়ে ৪টায় প্রায় ৫০ জন সশস্ত্র হামলা করে ইফতার মাহফিল পণ্ড করে দেয়। সেখানে দায়িত্বরত এলডিপি নেতা জসিমের মাথা ফেটে যায়। এ সময় সন্ত্রাসীরা ইফতারের জন্য প্রস্তুত করা সব খাবার নষ্ট করে দেয়।

চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী ও তার ভাই মন্টু এ ঘটনার সঙ্গে জড়িত বলে এলডিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner