
নিউজ ডেক্স : ভক্তের মোবাইল ছুঁড়ে ফেলা ও পশ্চিমবঙ্গের পূজামণ্ডপ ইস্যুতে গতকাল সোমবার মুখ খুললেন সাকিব আল হাসান। নিজের ইউটিউব চ্যানেলে ঘটনা দুটির ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ক্ষমা প্রার্থনাও করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকে বলছেন সাকিব ঠিক করেছেন, আবার কেউ কেউ বলছেন ঠিক করেননি।
এবার এই ইস্যুতে ফেসবুক হ্যান্ডেলে প্রতিক্রিয়া দেখালেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ‘সাকিবের ক্ষমা চাওয়ার ভিডিওটি দেখে লজ্জা পেলাম। সাকিব আল হাসান বিখ্যাত লোক। নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ তাকে ভালোবাসে। এমনকি দেশের প্রধানমন্ত্রী তাকে ভালোবাসেন। একটা গ্রামের লোক সোশ্যাল মিডিয়ায় থ্রেট করলো তো উনি একেবারে ‘আমি গর্বিত মুসলমান, আমি পূজামণ্ডপ উদ্বোধন করিনি, পূজার জন্য আমি কলকাতা যাইনি, অন্য একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। পথে এক মিনিটের জন্য মণ্ডপে অনেকের অনুরোধে শুধু গিয়েছি, আর যাবো না। এসব বলার কোনও দরকার ছিল না।’ বিডি-প্রতিদিন

Lohagaranews24 Your Trusted News Partner