
লোহাগাড়া উপজেলা বিএনপির পাল্টা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি বটতলী মোটর ষ্টেশন প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া, উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, দিদার আলম, মো. বশর, মনছুর আলম, মো. তৌহিদ, মো. ফারুক, মো. ফোরকান, উপজেলা ছাত্রদল নেতা মো. ইলিয়াছ, মো. আসিফ, মো. ইয়াছিন, মো. মিনহাজ, হেলাল উদ্দিন ও মো. নাঈম প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সাতটি ইউনিটে পাল্টা কমিটি ঘোষণা করেছেন সংগঠনের যুগ্ম আহবায়ক আলী আব্বাস। এতে লোহাগাড়া উপজেলায় সাজ্জাদুর রহমানকে আহবায়ক ও সালাহ উদ্দিন চৌধুরী সোহেলকে সদস্য সচিব করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner