
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৪ হাজার ২শ পিস ইয়াবাসহ মো. সৈয়দ হোসেন (৪০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈয়দ হোসেন কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইকং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আলী আকবরের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মাইক্রোবাসে যাত্রীবেশে গ্রেপ্তার কায়সার ইয়াবাগুলো পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner