
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় কীটনাশক পান করে ইয়াছমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান ছিড়ামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
নিহত ইয়াছমিন আক্তার উপজেলা কলাউজান ইউনিয়নের হরিণাবিল এলাকার রিক্সাচালক শাহ আলমের কন্যা ও ৮ম শ্রেণীর ছাত্রী।

নিহতের মা কমরু বেগম জানান, তারা এক বছর পূর্বে হরিণাবিল থেকে গৌড়স্থান ছিড়ামুড়া এলাকায় এসে নতুন বসতঘর নির্মাণ করে বসবাস করছিল। ঘটনারদিন বিকেলে বসতঘরে রক্ষিত কীটনাশক পান করে তার মেয়ে। বিষয়টি তার ছোট ছেলে আরিফুল ইসলাম টের ফেলে মেয়ে ইয়াছমিন আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজিব রহমান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে কীটনাশকপানের আনুমানিক ২ ঘন্টা পরে তাকে হাসপাতালে আনা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner