
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের মধ্যে ৪শ পিচ ইয়াবাসহ ১ জন, চুরির মামলায় ২ জন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ জন বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল টাঙ্গাইল কালি হাতি বড় সরাইল রাজা বাড়ির জ্ঞানেন্দ্র মোহন মন্ডলের পুত্র আনন্দ মোহন মন্ডল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খান দিঘী এলাকায় দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৪শ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। চুরির মামলার আসামী যথাক্রমে উপজেলার চুনতি সুলতান মৌলভী পাড়ার আবদুল আলিমের পুত্র মোঃ ইয়াহিয়া, একই ইউনিয়নের হানিফার পাড়ার আব্দুল কাদেরের পুত্র মোঃ হোযায়ের। গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী যথাক্রমে উপজেলার উত্তর কলাউজান সিকদার পাড়ার আজিজুর রহমানের স্ত্রী আয়েশা খাতুন, পুত্র মোঃ মহিউদ্দিন ও উপজেলার চরম্বা মাইজবিলার নজির আহমদের পুত্র সাদেক হোসেন।

থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ ২৭ সেপ্টেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner