
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার কলাউজান ফতেহ আলী পাড়ায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক প্রবাসী আবদুল জলিলের স্ত্রী নাছিমা আক্তার।
তিনি জানান, গত ১০ নভেম্বর শনিবার বাড়ি তালাবদ্ধ করে চট্টগ্রাম শহরে ভাসুরের বাসায় বেড়াতে যান। আজ ১৩ নভেম্বর মঙ্গলবার সকালে বাড়িতে ঢুকের দেখাতে পান জানালার গ্রীল ভাঙ্গা ও আসবাবপত্র এলোমেলো দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।

তিনি আরো জানান, চুরের বাড়িতে থাকা ৪ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ৫ হাজার নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটায়।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner