
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় চার অসুস্থ নেতাকর্মীকে ১৫ লাখ টাকার প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে বার আউলিয়া কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে চেক তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।
চেকপ্রাপ্তরা হলেন, মাষ্টার শফিকুর রহমানকে ৫ লাখ টাকা, জামাল হোসাইনকে ৫ লাখ টাকা, বকুল বালা দেবীকে ৩ লাখ টাকা ও জান্নাত আরা বেগমকে ২ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম. কামাল উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, উপ- দপ্তর সম্পাদক এম.এস মামুন ও কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরীসহ উপজেলা- ইউনিয়নের নেতাকর্মীরা।

আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা দেশের উন্নয়নে যেমন কাজ করছেন, তেমনি অসহায় মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে দুরারোগ্য রোগে আক্রান্ত, অসুস্থ ও অসহায় সব শ্রেণী পেশার মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। যা অতীতে কোন সরকার করতে পারেনি। যার প্রমাণ আজকের চেক বিতরণ।
Lohagaranews24 Your Trusted News Partner