
(ফাইল ছবি)
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ৩০ ডিসেম্বর শনিবার সকালে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্য হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুল পরিচালনা কমিটির সচিব সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, নিহত নির্মাণ শ্রমিক অসাবধান বশতঃ তিন তলার ছাদ থেকে পড়ে গুরতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথম লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১টায় তিনি মৃত্যু বরণ করেন। নিহত নির্মাণ শ্রমিক মোঃ লিটন (২২) কুড়িগ্রাম জেলার চিলমারী এলাকার নুর আমিনের পুত্র ।

Lohagaranews24 Your Trusted News Partner