
ইংরেজী নববর্ষ উপলক্ষে সুদূর আমেরিকা থেকে লোহাগাড়াবাসী ও প্রবাসী লোহাগাড়ার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান যুবনেতা মোশারফ হোসেন চৌধুরী কুমার।
তিনি বলেন, বাংলা নববর্ষ জাতীয় সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে ইংরেজি বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত হওয়ায় খ্রিষ্টীয় নববর্ষ সকলকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কালের বিবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন জাতীয় সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পৃক্ত। তিনি আরো বলেন, দেশব্যাপী নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। সকলের মাঝে জাগে প্রাণের নতুন স্পন্দন। কোন ধরনের অপসংস্কৃতি যেন আমাদের এই আনন্দধারাকে ব্যাহত করতে না পারে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকতে হবে। বিগত বছরের সকল অকল্যাণ ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছর সবার জন্য বয়ে আনুক সমৃদ্ধি ও বিজয়ের বাণী।

Lohagaranews24 Your Trusted News Partner