
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে আজ ৩ এপ্রিল মঙ্গলবার একটি প্রকাশনা লোকজন তাদের প্রকাশিত বইয়ের নকল কপি উদ্ধারের জন্য কয়েকটি লাইব্রেরীতে তল্লাশী চালিয়েছে বলে জানান লোহাগাড়া থানার এসআই সোহরাওয়াদ্দি। তবে কোন নকল বই উদ্ধার হয়নি বলে প্রকাশ।
সোহরাওয়াদ্দি আরো জানিয়েছেন, পাঞ্জেরী প্রকাশনা কর্তৃপক্ষ এ কাজের জন্য লোহাগাড়া থানা পুলিশের সহযোগিতা চান। সে মোতাবেক পুলিশ স্থানীয় আল আমিন লাইব্রেরী, সিটি লাইব্রেরী ও ছাত্রবন্ধু লাইব্রেরীসহ কয়েকটি লাইব্রেরীতে তল্লাশী চালান। তবে কোন নকল বই না পাওয়ায় পরবর্তীতে চলে আসেন।

পুলিশ আরো জানিয়েছেন, এ সংক্রান্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাসহ কয়েকটি থানায় মামলা হয়েছে ও নকল বই উদ্ধার হয়েছে। পাঞ্জেরী কর্তৃপক্ষের কারো সাথে যোগাযোগ করার সম্ভব না হওয়ায় এ ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner