
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে গত ৯ অক্টোবর মঙ্গলবার দিনগত রাতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ইয়াবাসহ ১ জন ও অপরজন সাজাপ্রাপ্ত আসামী বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল কক্সবাজারের টেকনাফ শাপলাপুর বড় ডেইল বাহারছড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মোহাম্মদ উল্লাহ ও উপজেলা সদরের মাষ্টার পাড়ার মৃত হাজী আবুল কাশেমের পুত্র মোঃ নেজামুল হক।

থানা সূত্রে প্রকাশ, মোহাম্মদ উল্লাহকে চুনতি খানদিঘী এলাকায় চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ ও সাজাপ্রাপ্ত নেজামুল হককে নিজ বাড়িতে গ্রেফতার করা হয়েছে।
ইয়াবাসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ১০ অক্টোবর বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner