
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। গত ২৪ মার্চ রবিবার রাতে উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশন হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুকন উদ্দিন (২৬) উপজেলার উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ার আবদুস শুক্কুরের পুত্র। অভিযান পরিচালনা করেন থানার এসআই আবদুল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বটতলী মোটর ষ্টেশন হতে ১০ লিটার চোলাইমদসহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ২৫ মার্চ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner