
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ২টি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোররাত ৩টায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরফাত।

নিহত চালক মোঃ সিরাজ (৩৫) কক্সবাজারের পিএম খালী এলাকার মঞ্জুর রহমানের পুত্র।
দোহাজারী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উভয়মুখী ২টি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের চালক সিরাজ ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ২টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner