
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ শফিকুল ইসলাম (৩৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেষ্ট গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল উপজেলার চুনতি ইউনিয়নের কাঁঠালিয়া পাড়ার আবুল হাশেমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনমুখী একটি যাত্রীবাহী মিউজিক গাড়িতে তল্লাশী চলানো হয়। এ সময় তার কোমর থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বেও মাদক ও বন বিভাগের কয়েকটি মামলা রয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতার শফিকুল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার (১৮ মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner