
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ মো. গিয়াস উদ্দিন (৩৬) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গিয়াস উদ্দিন কক্সবাজারের টেকনাফ উপজেলার হাঙ্গর ডেইল গ্রামের আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম শহরমুখী এক মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে চেকপোস্টে থামান। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় দেহ তল্লাশী করা হয়। এ সময় তার দেহে বিশেষ কায়দায় রাখা ১ হাজার পিচ ইয়াব উদ্ধার করা হয়। সে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, চুনতিতে পুলিশের চেকপোস্টে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner