
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ হামিদা আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহপীর ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হামিদা নরসিংদী পলাশ থানার কালা চাঁন্দ মিয়ার বাড়ির দেলোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১২শ পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে আটক নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner