
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান কানুরাম বাজারে আগুনে পুড়েছে দুই দোকান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন সিরাজুল ইসলামের মুদি দোকান ও ডাঃ কনকন দাশের হোমিও চেম্বার।
স্থানীয় ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন জানান, সিরাজুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আধা পাকা দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়ারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের প্রায় মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার ষ্টেশনের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner