
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়াস্থ হাকিম জানি ভাঙ্গা নামক ডোবায় আজ ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় এক আজ্ঞত অবস্থায় পাওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি ফরিদুল ইসলাম (৪৫) উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার এসআই অজয় দেব।
তিনি জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধারের পর সংবাদ পেয়ে তার স্ত্রী কামরুন্নেছাসহ স্বজনরা সনাক্ত করেছে। সংশ্লিষ্ট সূত্র মতে ফরিদুল ইসলাম মানসিক ভারসাম্যহীন এক রোগী। গত ১৪ সেপ্টেম্বর বিকেলে সে ঘর থেকে বের হয়। অতঃপর ৫ দিন পর লাশ পাওয়া গেল। তার এ মৃত্যুর কারণ জানা যায়নি। লোহাগাড়া থানায় এ সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

Lohagaranews24 Your Trusted News Partner