
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বন্যহাতির তান্ডবে প্রায় ৫ কানি জমিতে রোপিত বোরো ধানের ক্ষেত নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৫ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলি এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইলিয়াছ চৌধুরী। তিনি চৌধুরী এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উপজেলার চুনতি ইউনিয়নের মো. আইয়ুব চৌধুরীর পুত্র।

কৃষক ইলিয়াছ চৌধুরী জানান, গভীর রাতে একদল বন্যহাতি খতিয়ানভূক্ত প্রায় ৫ কানি জমিতে রোপিত বোরো ধানের ক্ষেতে তান্ডব চালায়। এ সময় তারা নষ্ট করার পাশাপাশি খেয়ে ফেলেছে ধান গাছ। এতে তার প্রায় আড়াই লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত কৃষক নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner