ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান, চালক আহত

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান, চালক আহত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে পুরাতন বাইখাতা বোঝাই একটি কাভার্ডভ্যান।

বুধবার (২০ মে) ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারিহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত কাভার্ডভ্যাট চালক মোহাম্মদ বেলাল ফিরোজপুর জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি কাভার্ডভ্যান সড়কের উপর উল্টে যায়। এতে কাভার্ডভ্যান চালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কাভার্ডভ্যানটি কক্সবাজারের চকরিয়া থেকে পুরাতন বইখাতা বোঝাই করে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘœ ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার এএসআই জুলফিকার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল এসে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!