
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে এক কৃষকের গোয়ালঘরে থাকা গরুসহ অন্যান্যা মালামাল। মঙ্গলবার (৮ নভেম্বর) মধ্যরাতে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্থান নয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম জাহাঙ্গীর আলম (৪৭)। আগুনে গোয়ালঘরে থাকা দেড় লক্ষ টাকা দামের ১টি গরু, ১টি পাওয়ার টিলার, ১টি সেচ পাম্প, পাইপসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে আহত হয়েছে আরেকটি গরু। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তের দাবী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যরাতে গোয়ালঘরে আগুন দেখতে পান ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের এক সদস্য। তাদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ততক্ষণে গোয়ালঘর ও ভিতরে থাকা গরুসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে প্রতিবেশী একজনের জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আগুনে গোয়ালঘরে আগুন দিয়ে পুড়ে দিয়েছে বলে ধারণা করছেন।
এদিকে, খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner