ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় চলাচলের রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

লোহাগাড়ায় চলাচলের রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় চলাচলের রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সদর ইউনিয়নের আলুরঘাট রোড ও মোনাফ কন্ট্রাকটার সড়কের মুখে নির্মাণাধীন ওই ভবনের সামনে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনতো সেলিম উদ্দিন, সিরাজুল ইসলাম, জানে আলম, শাহ আলম ও আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া সড়ক দখল হয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। ভবন মালিক প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কথা বললে বিভিন্ন ধরণের হয়রানি করবে বলেও অভিযোগ করেন তারা।

গত ২৭ আগস্ট এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নির্দেশনা দিলেও তাতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ভুক্তভোগীদের দুর্ভোগ বেড়েই চলেছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। নির্মাণাধীন ভবনের মালিক মাহফুজকে সড়কের উপর চলে আসা অংশটুকু অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যতায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!