
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আধুনগরে পুকুরের পানিতে ডুবে রাধিকা বড়ুয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর হরিণা বড়ুয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিশু রাধিকা ওই এলাকার প্রকাশ বড়ুয়ার কন্যা।

শিশুর চাচাতো ভাই হৃদয় বড়ুয়া জানান, পরিবারের সকলের অগোচরে শিশুটি খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা।
এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবুল হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner