
নিউজ ডেক্স : রাউজানে অভিযান চালিয়ে তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এসব ইটভাটা উচ্ছেদ করা হয়।
সোমবার (৪ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ইটভাটা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী।
উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো- মেসার্স হযরত গফুর আলী বোস্তামী (র.) ব্রিকস, মেসার্স আশরাফ ব্রিকস ও মেসার্স বেঙ্গল ব্রিকস কোম্পানি।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সোমবার রাউজানে তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এসব ইটভাটার ২০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
অভিযানে অংশ নেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরীসহ পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner