
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় যুবক মোজাম্মেল হক খুনের ঘটনায় এজাহারভূক্ত আসামী পিতা-পুত্রকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হল বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার মৃত আনু মিয়ার পুত্র আবু তাহের (৫২) ও তার পুত্র মোঃ তারেক (২০)। গত ২৩ ডিসেম্বর শনিবার তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করেছে লোহাগাড়া থানার এসআই আবদুল হক। আটককৃতদের গত ২৪ ডিসেম্বর রবিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর সকালে নিজ বাগান থেকে ফেরার পথে কুমিরাঘোনা এলাকার লালমতি বাপের কাটা পাহাড়ের নির্জন এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে মোজাম্মেল হক খুন হয়। গত ২২ ডিসেম্বর লোহাগাড়া থানায় এজাহারনামীয় ১৩ জনকে আসামী করে রুজু করা হয়েছে হত্যা মামলা। মামলার বাদী নিহত যুবক মোজাম্মেল হকের বোন কুলছুমা বেগম।

Lohagaranews24 Your Trusted News Partner