
নিউজ ডেক্স : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায় ২৭ নভেম্বর সকাল ১০টায় বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মোঃ নাছির (৫৫) বাড়বকুন্ড বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বাড়বকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওয়াশি আজাদ জানান, বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎ অফিসের এক লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটির উপর থেকে তাকে উদ্ধার করে।
Lohagaranews24 Your Trusted News Partner