
নিউজ ডেক্স : জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার বিকালে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের বৈঠকটি রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত হবে।
ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে তার সভাপতিত্বে বিকেল ৪টায় এ বৈঠক হবে বলে জানান তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ স্টিয়ারিং কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।
জাতীয় সংলাপ, দেশের চলমান রাজনীতি ও নির্বাচন পরবর্তী আগামী দিনের কর্মপন্থা ঠিক করতেই এ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner