
এলনিউজ২৪ডটকম : বাসের ধাক্কায় মোহাম্মদ জাকারিয়া (৩২) নামে লোহাগাড়ার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পটিয়া বাইপাস সড়কের দক্ষিণ ঘাটা চৌধুরী বাড়ির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চান্দির পাড়ার মৃত মোহাম্মদ ইসমালের পুত্র।
পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন জাকারিয়া। বাইপাস সড়কে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা একটি বাসের সঙ্গে জাকারিয়ার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাকির হোসেন জানান, জাকারিয়ার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner