
এলনিউজ২৪ডটকম : প্রাইভেটকারে করে ইয়াবা পাচারকালে মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের গফরগাও থানার শাইলকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদ্রাসা বাড়ি এলাকার মৃত মোরশেদ খাঁনের পুত্র মো. রাকিব ড্রাইভার (৩২), বরিশালের বানারীপাড়া থানার আউয়ার ছৈয়দকাঠি এলাকার সায়েদ আলীর পুত্র মো. একলাছ (৩২), কক্সবাজারের চকরিয়া থানার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ নুনাচরি পাড়ার মো. সবুজ মিয়ার স্ত্রী রুমা আক্তার (৩০) ও একই এলাকার মৃত হেলাল উদ্দিনের স্ত্রী পারভিন আক্তার (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। জব্দ করা হয়েছে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকার।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner